

চট্টগ্রাম প্রতিনিধি: সীতাকুণ্ডে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই সাংবাদিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল (১৮ অক্টোবর) রোববার রাত আটটার দিকে সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।আহত সাংবাদিকের নাম লিটন কুমার চৌধুরী। তিনি দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি ও তাঁর বাড়ি সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকায়।
লিটন কুমার চৌধুরীর ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সীতাকুণ্ড একটি ফেসবুক পেজে দেওয়া ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন যুবক লিটনকে ঘিরে রেখেছেন। তাঁদের মধ্যে দুজন লিটনকে মারধর করছেন। লিটনকে ‘আওয়ামী লীগের দালাল,মিথ্যা নিউজ ছড়ানোর হোতা’ ইত্যাদি সম্বোধন করা হচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, মারধরের পর রক্তাক্ত অবস্থায় লিটন চৌধুরীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ লিটন চৌধুরীকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।স্হায়ী সূত্রে জানায় রাতে লিটন চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে তার এলেকার কয়েকজন লোকের সাথে, কথা বলছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন যুবক এসে লিটনকে উদ্দেশ্য করে নানা রকম বাজে মন্তব্য করেন এবং তাঁকে মারধর করতে থাকেন।
হামলায় মাথায় গুরুতর জখম হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এস এম ফোরকান আবু বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা খুবই নিন্দনীয়। হামলাকারীদের ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, কয়েকজন যুবক রক্তাক্ত অবস্থায় লিটন চৌধুরীকে থানায় নিয়ে আসেন। তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭