ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিসের উদ্যাকে সচেতন মূলক অগ্নিনির্বাপণ ও মহড়া অনুষ্ঠিত


অক্টোবর ২৮, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি:   সীতাকুণ্ড উপজেলা দোয়াজীপড়া এলেকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের উদ্যোগ অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় সোমবার (২৭ অক্টোবর) সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সাইদুল ইসলামের নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মশালার অনুষ্ঠিত হয়।এ সময় শিক্ষার্থীদের উপস্থিতিতে অগ্নিনির্বাপণের কলাকৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ও স্থানীয় স্টেশনের যোগাযোগ নম্বর প্রচার করা হয়।এ সময় ফায়ার সার্ভিসের অফিসার,মো, সাইদুল ইসলাম বলেন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

এতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, তাই।এ ধরনের দুর্ঘটনা থেকে যেন জনসাধারণকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে  অগ্নিকাণ্ডের ঝুঁকি,  প্রতিরোধ ও অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন।এ ছাড়া গ্যাস সিলিন্ডার বা ছোট পরিসরে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে তা নেভানো যায়, সে বিষয়েও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং সর্বদা সতর্ক থাকার আহ্বান জানানো হয়।ফায়ার সার্ভিসের অফিসার মো,সাইদুল ইসলাম আরও বলেন, এ ধরনের সচেতন মূলক বিষয়ে আমরা গ্রাম গঞ্জে প্রশিক্ষণের মাধ্যমে সর্বদা সবাইকে দেখিয়ে যাচ্ছি, এবং সবাইকে আমরা সচেতন থাকার জন্য আমরা বুঝিয়ে যাচ্ছি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।