ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে ছিনতাই কারীর হাতে অটোরিক্সা চালক খুন


অক্টোবর ১, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে প্রতিনিধি:   সীতাকুণ্ডে ব্যাটারি চালিত অটোরিকশা, ছিনতাই করতে গিয়ে ১৬ বছর বয়সী এক যুবককে নির্মমভাবে হত্যা করেছে ছিনতাইকারীরা।নিহত যুবক জিহাদ সন্দ্বীপ উপজেলার দিদার হোসেনের ছেলে।মঙ্গলবার রাতে মধ্যরাতে পৌরসভার শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা রিকশা ভাড়া নিয়ে শেখপাড়া এলাকায় যাওয়ার পর চালকের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে হত্যার করে পরে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।রাত গভীর হলেও জিহাদ ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে, মাদাম বিবির হাট এলাকায় রিকশা বিক্রির করার সময় দুজনকে স্থানীয় জনতা আটক করে।

আটকৃতদের নাম মো. মহিউদ্দিন, ও মানিক, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর ৫টারদিকে সীতাকুণ্ড উপজেলা শেখপাড়া এলাকা ঢাকা চট্টগ্রাম – মহাসড়কে পাশের একটি বাগান থেকে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়।সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, নিহতের শরীরে হত্যার স্পষ্ট আলামত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।