ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে কিশোরগঞ্জে স্মারকলিপি কর্মসূচি


অক্টোবর ২০, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   শিক্ষার ক্ষেত্রে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখা।সোমবার (২০ অক্টোবর) সকালে শহরের শহীদি মসজিদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা মিছিলের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে সমবেত হন। সেখানে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক ফৌজিয়া খানের হাতে স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে জুলাই অভ্যুত্থানের প্রেরণা, শিক্ষকদের প্রত্যাশা ও ৭ দফা আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে সরকারের প্রতি সংবেদনশীল দৃষ্টি আকর্ষণ করা হয়।সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, অধ্যাপক জৈনুদ্দিন, অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ, অধ্যাপক ফজলুল হক জোয়ারদার আলমগীর, অধ্যাপক বশির আহমদ, মো. রুস্তম আলী ও সানাউল্লাহ খান প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।