

সুমন চন্দ্র দে (কক্সবাজার) জেলা প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ব্যাটারি চালিত টমটম গাড়ীর ব্যাটারীতে চার্জ দিতে গিয়ে গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরা মিয়া (১৬) নামক এক টমটম চালকের মৃত্যু হয়েছে।২৬ অক্টোবর (রবিবার) সকাল ১১টায় মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মগডেইল ডেজিবর গ্যারেজে টমটমের (অটো রিক্সা) ব্যাটারি চার্জ দিতে তার সংযুক্ত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে এ দুর্ঘটনা ঘটে।নিহত গুরা মিয়া দক্ষিণ মগডেইল বিশ্বহাড়ি নামক এলাকার রাজা মিয়ার পুত্র।
স্থানীয়রা জানায়, দক্ষিণ মগডেইল ডেজিবর গ্যারেজে টমটেমর ব্যাটারি চার্জে দিতে গিয়ে তারে হাত লাগাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে চালক গুরা মিয়া। খবর পেয়ে স্থানীয়রা তাকে বাঁচাতে উদ্ধার করে স্থানীয় নতুন বাজার ডিজিটাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই মো. হারুন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তদন্ত করে প্রয়োজন অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭