ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

মহেশখালী প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা: ৪টি মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা


অক্টোবর ২৫, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার প্রতিনিধি:   মহেশখালীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং অভিযানে মহেশখালী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অসাধু ব্যবসায়ীদেরকে জরিমানা করা হয়েছে।২৫ অক্টোবর (শনিবার) মহেশখালী উপজেলার বড়মহেশখালী নতুন বাজার ও গোরকঘাটা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার।

অভিযান পরিচালনাকালে অবৈধভাবে রাস্তা দখল, বিভিন্ন মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার, হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রয় ইত্যাদি অভিযোগে মোট চারটি মামলায় ৪৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।অভিযান শেষে ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি বাজার পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে বাজার পরিচালনায় কমিটিকে নির্দেশনা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন মহেশখালী থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা।এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর রূপম কান্তি পাল, মহেশখালী উপজেলা ভূমি অফিসের নাজির ইন্দ্রজিত ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে মহেশখালীতে বাজার তদারকি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।