

ভোলা প্রতিনিধি: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও ভোলার মনপুরায় নেই প্রশাসনের কোনো তদারকি। নদীতে নির্বিঘ্নে চলছে মা ইলিশ ধরার উৎসব। ফলে বিপন্ন হয়ে পড়েছে ইলিশের ভবিষ্যৎ প্রজনন ও প্রাকৃতিক ভারসাম্য।সরকার ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু মনপুরা উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীর মোহনায় প্রতিদিনই দেখা যাচ্ছে শত শত জেলে জাল ফেলছে নদীতে। ধরা পড়ছে ডিমওয়ালা মা ইলিশ।স্থানীয়রা জানিয়েছেন, প্রশাসনের নজরদারি না থাকায় জেলেরা নির্ভয়ে মাছ ধরছে।
রাতের আঁধারে ট্রলারভর্তি ইলিশ দ্রুত পাচার হয়ে যাচ্ছে স্থানীয় ও আড়ত বাজারে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।মনপুরার এক জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা জানি মা ইলিশ ধরা নিষেধ, কিন্তু প্রশাসনের কেউ আসে না। জাল ফেলে মাছ না ধরলে ঘরে খাবার থাকে না।”এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, প্রশাসনের গাফিলতির কারণে সরকারের কঠোর নির্দেশনাও কার্যকর হচ্ছে না। যদি এখনই অভিযান জোরদার না করা হয়, তবে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে কমে যেতে পারে।মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জনবল ও নৌযানের সংকটের কারণে নিয়মিত অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না, তবে দ্রুত অভিযানের তৎপরতা বাড়ানো হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭