ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

পূজা মন্ডপে কেউ নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে- সালাউদ্দিন বাবু


অক্টোবর ২, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

সাভার ও ধামরাই প্রতিনিধি:    শারদীয় দুর্গাপূজায় পূজা মন্ডপে কেউ নাশকতার চেষ্টা করলে প্রশাসন ও বিএনপি নেতা কর্মীদের নিয়ে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।বুধবার (১ অক্টোবর) রাতে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকার আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সম্ভু সরকারের স্বর্গীয় গুরু দয়াল পলান এর আঙ্গিনা সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় তিনি আরও বলেন, সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হচ্ছে কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না। বর্তমান অন্তবর্তীকালীণ সরকার হিন্দুদের সর্বাত্মক নিরাপত্তা দিয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সহধর্মিণী সাবিনা সিদ্দিকা রীতা,ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো: শরীফুল আলম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম মন্ডল, আশুলিয়া থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মো: জাহিদ হাসান বিকাশ।আরও উপস্থিত ছিলেন,আশুলিয়া থানা কৃষক দলের সভাপতি পদপ্রার্থী আবুল হুসাইন মুন্সী, আশুলিয়া থানা জিয়া মঞ্চের সদস্য সচিব মো: রিপন শিকদার, ইউনিয়ন যুবদল নেতা মো.হুমায়ুন কবির ও ধামসোনা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন সহ বিএনপি’র অঙ্গ  সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।