

কাজিপুর উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা, নিশ্চিন্তপুর ইউনিয়ন: নিরাপদ ইলিশ সংরক্ষণের সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, নিশ্চিন্তপুর পূর্বপাড়ে দিন-রাত কারেন্ট জাল ব্যবহার করে মা ইলিশ শিকারের মহা উৎস চলছে। গ্রাম ডিগ্রি দোরতার জেলে তাওফিক, দেলসাদসহ আরও অনেক জেলে সরকারি নিয়ম অমান্য করে অবাধে মা ইলিশ শিকার করছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান সাংবাদিকদের জানিয়েছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সরজমিনে গিয়ে দেখা গেছে, নিষেধাজ্ঞার মধ্যেও কার্যক্রম অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি আগামী ইলিশ সংরক্ষণ এবং স্থানীয় জলে প্রজননশীল মাছের সংখ্যা হ্রাসে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।আজ রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ইং, বেলা ১১ টার সময় সরজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় জেলে রাত-দিন নির্বিঘ্নে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭