হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকমল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত আকমল হোসেন উপজেলার রাইয়াপুর গ্রামের মৃত মওলুদ হোসেনের পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তিনি নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই হোসাইন মোহাম্মদ আরাফাত ঘটনাস্থলে পৌছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪