হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে জুলেখা বেগম (৩৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোররাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর (পালের বাজার) গ্রামে নিজ ঘরে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের জালাল মিয়ার মেয়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জুলেখা বেগম। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে তিনি মারা যান।
খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক হতাশা থেকে জুলেখা বেগম আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের আসলে আসল কারণ জানা যাবে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪