ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

দলের কার্যক্রম এগিয়ে নিতে গণঅধিকার পরিষদের গঙ্গাচড়া উপজেলা কমিটির অনুমোদন


অক্টোবর ২১, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রংপুর প্রতিনিধি:   গণঅধিকার পরিষদের রাজনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে রংপুরের গঙ্গাচড়া উপজেলা কমিটি অনুমোদন দিয়েছে রংপুর জেলা গণঅধিকার পরিষদ। জেলা কমিটির অনুমোদনে গতকাল ২০ অক্টোবর এই কমিটি প্রকাশ করা হয়।বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গণঅধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেই সারাদেশে পৌরসসভা, জেলা এবং উপজেলা পর্যায়ে কমিটি অনুমোদন দিচ্ছে।

সেই ধারাবাহিকতায় ২০ অক্টোবর গণঅধিকার পরিষদের সভাপতি জেলা সভাপতি শেরে খোদা আসাদুল্লাহ ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ (তুষার) এর স্বাক্ষরিত কমিটিতে ইন্জি: মো: আব্দুল মোতালেবকে সভাপতি,মো : সজিব মিয়াকে সাধারণ সম্পাদক এবং কেবলাজান সজিবকে সাংগঠনিক সম্পাদক করে ১০২ সদস্য করে ১ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়।নবগঠিত কমিটির সভাপতি আব্দুল মুত্তালেব বলেন, আমি গণঅধিকার পরিষদের রাজনৈতিক চেতনায় বিশ্বাসী। গঙ্গাচড়া উপজেলায় গণঅধিকার পরিষদের কার্যক্রমকে গতিশীল ও ফলপ্রসূ করতে আমাকে গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি নির্বাচিত করায় জেলা নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাই।
জেলা সভাপতি শেরে খোদা আসাদুল্লাহ বলেন, গণঅধিকার পরিষদের সকল কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে শুরু থেকে এখন পর্যন্ত গণঅধিকার পরিষদের সকল কার্যক্রমে উপজেলায় অগ্রণী ভূমিকা পালনে এবং আসন্ন নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থীকে বিজয়ী করতে কেন্দ্রের নির্দেশে এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও রংপুর -১ গঙ্গাচড়া আসনের মনোনীত প্রার্থী হানিফুর রহমান সজীব বলেন, গণঅধিকার পরিষদের কার্যক্রম সুচারুরূপে পরিচালনা ও আসন্ন নির্বাচনের সকল কার্যক্রম এই কমিটির মাধ্যমে পরিচালনার জন্য অনুমোদন দেয়া হয়েছে। আমরা আশাবাদী এই কমিটির মাধ্যমে গণঅধিকার পরিষদের কার্যক্রম সফল হবে এবং গণমানুষের আশা আকাঙ্খা পূরণে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।