

কাজিপুর উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের প্রায় দুই শতাধিক পরিবার আজও বিদ্যুৎবিহীন অবস্থায় দিনযাপন করছেন। উন্নয়নের যুগে এসে এমন অবস্থা যেন এক নির্মম বাস্তবতা। গ্রামের পাশ দিয়েই বিদ্যুতের প্রধান লাইন চলে গেছে, কিন্তু তবুও তারা সেই আলোর ছোঁয়া থেকে বঞ্চিত।দীর্ঘদিন ধরে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগের জন্য বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন, তবুও সমাধান মেলেনি। অবশেষে বিদ্যুৎ সুবিধার দাবিতে তারা রাস্তায় নামতে বাধ্য হন।
এই দাবিতে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ইউনিয়নের চরকান্তনগর গ্রামে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এলাকার শতাধিক নারী, পুরুষ ও শিক্ষার্থী। মানববন্ধনে বক্তারা বলেন,
“আমাদের গ্রামের পাশেই বিদ্যুৎ লাইন গেছে, অথচ আমরা এখনও অন্ধকারে। বাচ্চারা রাতে পড়তে পারে না, ফসল তোলার সময় আলো না থাকায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে।
বক্তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে দুই ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানান।মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।স্থানীয়রা বলেন, এখন সময় এসেছে সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করার। অন্ধকারে ডুবে থাকা তেকানীর এই পরিবারগুলোও যেন অন্যসব গ্রামের মতো আলোর ছোঁয়া পায়—এটাই তাদের একমাত্র প্রত্যাশা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭