

টঙ্গীবাড়ী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি'র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে শনিবার (২৫অক্টোবর) বিকেল ৪ টায় কাঠাদিয়া-শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি'র) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলী আজগর রিপন মল্লিক। কে-শিমুলিয়া ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিক বেপারীর সভাপতিত্বে ও কে-শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সালাহ উদ্দিন সবুজ মোল্লার সঞ্চালনায় উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ভিপি শেখ মো.আব্দুল হাই, মো.খোরশেদ আলম গাজী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান ইকু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদ মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান বেপারী, সদস্য সচিব মহসিন খান বাবু,জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো.রনি গাজী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক,বিটি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক তানভীর মল্লিক সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭