

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বালিগাঁও বাজার থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়ে চান্দের বাজার, টঙ্গীবাড়ী বাজার, আড়িয়ল বাজার হয়ে ফজুশাহ বাজারে গিয়ে এ লিফলেট বিতরণ কার্যক্রম শেষ করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান সিনহা।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সহ সভাপতি মো. আকতার হোসেন মোল্লা, লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অপু চাকলাদার, ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানজিল শেখ অনিক,কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ প্রতীক, সাবেক উপজেলা ছাত্রদল নেতা মো.জনি মল্লিক সহ জেলা ও উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭