

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক বাধার মুখে পড়েছেন। রোববার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ধীপুর এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, স্থানীয় এক বাকপ্রতিবন্ধী অন্তসত্ত্বা কিশোরীর সাথে অনিয়ম-সংক্রান্ত প্রতিবেদনের তথ্য সংগ্রহ করতে গেলে প্রভাবশালী সুমন হাওলাদার নামে এক ব্যক্তি ওই সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে বাধা প্রদান করেন। এ সময় সাংবাদিকের সঙ্গে থাকা মোবাইল ফোনে ধারণ করা কিছু ফুটেজ মুছে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার বিষয়ে সাংবাদিক মো. হোসেন হাওলাদার বলেন, “আমি সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম। হঠাৎ একজন লোক এসে আমাকে সংবাদ না করার হুমকি দেয় এবং তথ্য সংগ্রহ করতে বাধা প্রদান করে তাড়িয়ে দেয়।”এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, “ঘটনাটি জানার পর আমরা তদন্ত শুরু করেছি। সাংবাদিককে হুমকি বা বাধা প্রদানের ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”স্থানীয় সাংবাদিক সমাজ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭