ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫

টঙ্গীবাড়ীতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত


অক্টোবর ১৯, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ি প্রতিনিধি:   টঙ্গীবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান খান এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন, মৎস কর্মকর্তা নিগার সুলতানা, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মোল্লা সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধিরা।বক্তারা বিদায়ী কর্মকর্তা মো. শাহজাহানের কর্মনিষ্ঠা, সততা ও আন্তরিকতার প্রশংসা করেন। তাঁরা বলেন, টঙ্গীবাড়ীতে দায়িত্ব পালনকালে তিনি যুব সমাজের আত্মকর্মসংস্থান ও প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক উপহার তুলে দেন অতিথিরা। পরে তাঁর দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।