টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি কেটে আরেক কৃষি জমি ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করে ৩৪ টি লোহার পাইপ জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার ( ১১অক্টোবর) দুপুরে উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের পশ্চিম আলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই চলে এই অভিযান। অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মোস্তাফিজুর রহমান। এসময় ড্রেজার পালিক কে ঘটনাস্থলে পাওয়া যায়নি।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মোস্তাফিজুর রহমান জানান, অবৈধ ভাবে মাটি কাটার দায়ে জমির মালিক এবং ভরাটের দায়ে ড্রেজার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪