

ঝিনাইদহ প্রতিনিধি: "মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না" ঝিনাইদহে লাইন্স ক্লাব অফ ঢাকা এলিট সোসাইটির পক্ষ থেকে অক্টোবার সার্ভিস প্রোগ্রাম - ২০২৫ এর আওতায় সুবিধা বঞ্চিত গরীব অসহায় একজন শারীরিক প্রতিবন্ধী অসুস্থ মায়ের জন্য সম্পন্ন ফ্রি একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটের সময় ঝিনাইদহ পৌরসভাস্থ সংলগ্ন সংগঠনের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ ঢাকা এলিট সোসাইটির প্রেসিডেন্ট ড. লায়ন মোঃ আনোয়ারুজ্জামান আজাদ, সমাজসেবক তৈয়বুর রহমান, সাংস্কৃতিক সংগঠক ও জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন সহ প্রমুখ।
লায়ন্স ক্লাব অফ ঢাকা এলিট সোসাইটি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিয়মিত সমাজের সুবিধা বঞ্চিত গরীব অসহায় মানুষের কল্যাণে এধরনের বিভিন্ন মানবিক সাহায্য সহযোগিতা করে থাকেন।সমাজে অসহায় গরীব পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ নগদ অর্থ, অসুস্থ মানুষের জন্য ঔষধ ও চিকিৎসা খরচ,শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প,ঈদ সামগ্রী বিতরণ,দিনমজুর ও শ্রমিকদের জন্য বিশেষ অনুদান, পথশিশুদের জন্য শিক্ষার সুব্যবস্থাসহ নানা রকম সামাজিক উন্নয়নমূলক করে থাকেন। হুইল চেয়ারটি শারীরিক ভাবে অসুস্থ মায়ের মেয়ে গ্রহণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭