

স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মালেকাবাদ গ্রামের বাসিন্দা, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম কল্লোলের পিতা বীরমুক্তিযোদ্ধা মরহুম নজরুল ইসলাম (মিঠুর) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান শেষে তার নিজ গ্রামে নামাযে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
এসময় গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত পবিত্র কুমার,কাটাবাড়ি ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক নুরুল ইসলাম আজাদসহ বীর মুক্তিযোদ্ধা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিঠু রোববার ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মহান আল্লাহ যেন,তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এ জন্য দোয়া কামনা করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭