স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরের একটি আবাসিক হোটেলে রাতভর ধর্ষণের শিকার হওয়া এক ১৭ বছরের কিশোরী মারা গেছেন। পুলিশ শুক্রবার বিকেলে তার লাশ উদ্ধার করেছে এবং ঘটনায় জড়িত দুই যুবককে আটক করেছে।নিহত কিশোরীর বাড়ি গাইবান্ধায়। আটকরা হলেন মমিনুল ইসলাম মোহন (২২) এবং আতিকুর রহমান (২৩)। পুলিশ জানিয়েছে, মমিনুলের সঙ্গে কিশোরীর তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মমিনুল ও আতিকুর কিশোরীকে হোটেলে নিয়ে যান। সেখানে মমিনুল তাকে ধর্ষণ করেন। আহত কিশোরীকে প্রথমে ওষুধের দোকান এবং পরে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে ঢাকার পথে অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় তিনি মারা যান।কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানিয়েছেন, লাশ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

