

রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় ঘূর্ণিঝড় এবং তিস্তার আকস্মিক বন্যায় বিপর্যস্ত ৫০০ পরিবারের মধ্যে শুকনো খাবারের বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দুর্যোগে বহু পরিবার বাড়িঘর, অন্নভাণ্ডার ও জীবিকার সরঞ্জাম হারিয়েছে।
মঙ্গলবার রাত ৮টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে উপস্থিত ছিলেন উত্তরার অঞ্চলের মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, রংপুর মহানগর যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, রংপুর জেলা যুগ্ম সমন্বয়কারী মোঃ এরশাদ হোসেন, জেলা সদস্য কামরুজ্জামান, বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সাংসদের সদস্য সচিব তানজিম আলম তাসিন, উপজেলা প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামান সহ উপজেলা ও ইউনিয়ন সংগঠকবৃন্দ।
সাদিয়া ফারজানা দিনা বলেন, ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চেষ্টা করছি যাতে অন্তত প্রাথমিক ত্রাণ দ্রুত পৌঁছায়।
আলমগীর নয়ন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করা অত্যন্ত জরুরি। এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ জনগণের পাশে থাকতে।স্থানীয়রা জানান, এই বন্যা ও ঝড়ে অনেকের বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। এনসিপি-এর এই উদ্যোগ ক্ষতিগ্রস্তদের জন্য সাময়িক ত্রাণ হিসেবে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে ধরা হচ্ছে।উক্ত কার্যক্রমের মাধ্যমে এনসিপি আবারও প্রমাণ করেছে যে, তারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭