কাজীপুর উপজেলা প্রতিনিধি: দীর্ঘ দিন পর সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২০ অক্টোবর সকাল ১০টায় এই উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা রেবেকা সুলতানা বেবি পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম,উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু প্রমুখ। এসময়ে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।নেত্রীবৃন্দ দীর্ঘ সময় আলোচনা অন্ততে রেবেকা সুলতানা বেবি পারভেজকে সভাপতি,মোছাঃ লাকী খাতুনকে সাধারণ সম্পাদক এবং ববিতা আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে।দুই বছরে মেয়াদি জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি ঘোষণা করা হয় এবং তিন নেত্রীকে পর্যায়ক্রমে ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশনা প্রধান করা হয়।

