ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

কাজিপুরে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ


অক্টোবর ২৪, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

কাজিপুর উপজেলা প্রতিনিধি:   সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে অবস্থিত ছয়টি ইউনিয়নে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে মনসুরনগর ইউনিয়নে প্রথম পর্বের গণসংযোগ শুরু হয়। পরে বিকেল তিনটায় তেকানি ও নিশ্চিন্তপুর ইউনিয়নেও গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এই কর্মসূচিতে অংশ নেন যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ। চরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগ কর্মসূচি গণজাগরণে রূপ নিচ্ছে বলে জানান আয়োজকরা।গণসংযোগে পৃথকভাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম শাকিল, প্রকৌশলী সোহাগ রানা, প্রকৌশলী সুমন মিয়া, সাংবাদিক ও কবি শহিদুল ইসলাম নিরব, সিটেটের পরিচালক জহুরুল ইসলাম, প্রকৌশলী সাইফুল্লাহ গালিব ও শিক্ষক প্রতিনিধি আবু সালেহ প্রমুখ।

এসময় এলাকার তরুণ-প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, মৌলিক অধিকার থেকে বঞ্চিত জীবনযাপন এবং প্রশাসনিক সুবিধা বঞ্চিত অবস্থার কথা তুলে ধরেন।তারা বলেন, চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা উপজেলা’ গঠন এখন সময়ের দাবি। এতে স্থানীয় জনগণের প্রশাসনিক সেবা প্রাপ্তি সহজ হবে এবং উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।গণসংযোগে অংশগ্রহণকারীরা শ্লোগান দেন —“ছয় ইউনিয়নের এক চাওয়া, যমুনা হবে উপজেলা।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।