

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৪লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী পশ্চিম দরগাহ বিল কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে।বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে ফেলে যাওয়া অবস্থায় ইয়াবার বড় চালানটি উদ্ধার করা হয়। তবে ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিগত ছয় মাসে (এপ্রিল ২০২৫ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) বিভিন্ন অভিযান পরিচালনা করে ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস ইয়াবাসহ প্রায় ৫০ কোটি ৭৯ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করেছে।
এসব অভিযানে ৯৫ জন আসামীকেও আটক করা হয়।এছাড়াও সীমান্ত এলাকার জনগণকে মাদক ও চোরাচালান প্রতিরোধে সচেতন করতে বিজিবি নিয়মিতভাবে মতবিনিময় সভা, জনসচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করছে। স্থানীয় স্কুল-কলেজ ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, খেলাধুলার সরঞ্জাম, বৌদ্ধ বিহারে অনুদান এবং গরিব নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদানসহ নানা মানবিক কার্যক্রমও পরিচালনা করছে বিজিবি।অভিযানের বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭