ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

‎বানিয়াচংয়ে প্রেমঘটিত বিরোধে জেড়ে ভাইকে কুপিয়ে হত্যা, এলাকাজুড়ে উত্তেজনা


অক্টোবর ২২, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:   ‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বলাকিপুর গ্রামে প্রেমঘটিত বিরোধের জেরে সাদেক মিয়া (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, বলাকিপুর গ্রামের সারাজ মোল্লার ছেলে রিয়াদের বোনকে একই গ্রামের এনায়েত মিয়া, যিনি পেশায় একজন পুলিশ সদস্য, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। বিষয়টি রিয়াদ ও তার পরিবার মেনে নিতে না পেরে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

‎বুধবার বিকেলে এ বিরোধের জের ধরে রিয়াদ ধারালো অস্ত্র নিয়ে সাদেক মিয়ার ওপর হামলা চালায়। এতে সাদেক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‎ঘটনার পর থেকেই অভিযুক্ত রিয়াদ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।‎বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।