ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

চরফ্যাসনে গাছ নিয়ে বিরোধে হামলা, মারধর-লুটপাট


অক্টোবর ১২, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ভোলা জেলা প্রতিনিধি:   ভোলার চরফ্যাসনে বসত বাড়ির সীমানার গাছ নিয়ে দুই পক্ষের দ্বন্দে¦ প্রতিপক্ষের হামলায় তিন নারী ও এক শিশুসহ একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ উঠেছে প্রভাবশালী আবু জাহের, ও মনজু সরদারসহ তাদের দলবলের বিরুদ্ধে। কুপিয়ে জখম ও মারধরের পর বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এতেই থেমে যাননি ওই হামলাকারীরা।
পরে স্থানীয়রা আহত পরিবারের সদস্যরা চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিলে প্রতিপক্ষের দলবল তাদের বসত ঘরে অবরুদ্ধ করে রাখেন। এবং তারা প্রতিবাদ করলে বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। পরে খবর পেয়ে চরফ্যাসন থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই পরিবারের সদস্যদের উদ্ধার করে রাতে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার সন্ধ্যায় জিন্নাগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে হামলা ও মারধর ও লুটপাটের ঘটনা ঘটে।
এঘটনায় আহত পরিবারের সদস্য আবদুল খালেক বাদী হয়ে ৭ জনকে আসামী করে চরফ্যাসন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আহতরা হলেন, আমিরজান বেগম(৫৫), রুমা (২৮) ,নিজাম উদ্দিন (৩৫), মো, মিঠুন(১৬), রাফসান (৬), সুইটি(২০)।
গতকাল শনিবার বিকালে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহকর্তী আমিরজান বেগম জানান, তাদের বসত বাড়ির সংলগ্ন জমিতে গাছ রোপন করে প্রায় ৪০ বছর যাবত ভোগ দখলে আছেন। সম্প্রতি সময়ে প্রতিবেশী আবু জাহের ও মনজু সরদার তার জমিতে রোপন করা সীমানার একটি গাছ তাদের মালিকানাদাবী করেন। ওই গাছটি বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা মূল্যের হওয়ায় কু-দৃষ্টি পরে তাদের। এনিয়ে তাদের সাথে আমার স্বামী ও সন্তানদের বিরোধ চলমান আছে।
এনিয়ে স্থানীয়রা সমোঝতা দিলেও প্রতিপক্ষ শালিশ সমোঝতার সিদ্ধান্ত অমান্য করে শুক্রবার বিকালে তাদের ভোগদখলীয় জমির গাছ কাটতে গেলে তার মেয়ে রুমা বেগম বাধা দেন।এনিয়ে রুমার বেগমের সঙ্গে প্রতিপক্ষদের কথার কাটাকাটি হয়। ওই তর্কের জের ধরে প্রতিপক্ষ আবু জাহের ও মনজু সরদার ধারালো দেশীয় অস্ত্র দিয়ে মেয়ে রুমা বেগমকে কুপিয়ে জখম করেন। এসময় মেয়ে রুমা বেগমের চি]কারের তিনি এবং তার পরিবারের সদস্যরা ছুটে গেলে ওই চক্র বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে গুরুতর জখম করেন। পরে তার নিরুপায় হয়ে নিজ বাড়ির বসত ঘরে আশ্রয় নিলে ওই হামলাকারীরা দলবদ্ধ হয়ে তাদের বসত ঘরের হামলা চালিয়ে ভাঙচুর করে লুটপাট চালান। এবং তাদেরকে বসত ঘরে অবরুদ্ধ করে রাখেন। পরে তাদের স্বজনরা থানা পুলিশকে খবর দিলে ওই হামলাকারীরা পালিয়ে যান। পরে চরফ্যাসন থানা পুলিশের সহযোগিতায় তারা চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হন।এঘটনায় প্রতিপক্ষ আবু জাহের জানান, এ গাছ আমাদের জমির সীমানায় ।গাছটি প্রতিপক্ষরা জবর দখলে ছিলেন। নিয়ে তর্কে তারাও আমাদের ওপর হামলা করেছে।চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনি ব্যবস্থা নেয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।