ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

সোনাতলায় ভটভটি উল্টে বিক্রয় প্রতিনিধি সিহাব নিহত


সেপ্টেম্বর ২১, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:    বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া-চরপাড়া সড়কে ভটভটির সকাপ ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন মামুনুর রশিদ সিহাব (২৫)। রোববার সকাল সাড়ে ১১টার দিকে চরপাড়ার মাঝামাঝি হলিদাবগার বাওইটোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সিহাব গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের পশু চিকিৎসক গোলাম রব্বানীর একমাত্র ছেলে। তিনি সোনাতলার স্থানীয় প্রতিষ্ঠান রংধনু টেডার্সের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সিহাব ভটভটি নিয়ে পণ্য সরবরাহে যাচ্ছিলেন। পথে হঠাৎ সকাপ ভেঙে গেলে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় তিনি মাথায় মারাত্মক আঘাত পান। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বগুড়ায় নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।অকাল প্রয়াণে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র উপার্জনক্ষম সন্তান হারিয়ে পরিবার এখন শোকে মুহ্যমান।

এ ব্যাপারে রংধনু টেডার্সের স্বতাধিকারী মো. নাজিম উদ্দিন এর সাথে মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি সোনাতলা থানা অফিসার ইনচার্জ রওশন কবীর জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। এ পর্যন্ত কেউ অভিযোগ করেননি, করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।