

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য র্যালী পালিত হয়েছে। বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার, উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, আগামীদিনে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান,ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি।
এদেশের মানুষ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ এবং দেশের সরকার গঠন করবে। তিনি আরও বলেন, এদেশের মানুষ দীর্ঘদিন একটা গোষ্ঠীর হাতে জিম্মি ছিল। এবার ভোট দিয়ে বিএনপির জনপ্রিয়তা প্রমাণ করে দেবে। বিএনপি একটি জনপ্রিয় কল্যাণমূলক রাজনৈতিক দল। আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বুধবার (৩রা সেপ্টেম্বর-২৫) সোনাতলা উপজেলা বিএনপির উদ্যােগে স্থানীয় পাইলট হাইস্কুল চত্বরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য র্যালী পূর্বে সমাবেশে এসব কথা বলেন।
সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি
একেএম আহসানুল তৈয়ব জাকির এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহীদ-উন -নবী ছালাম, জেলা ড্যাবের সাবেক সভাপতি ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, মহিলাদল নেত্রী গাজী শায়লা মুক্তা, বিএনপির নেতা মহিদুল ইসলাম রিপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম নিপু, যুবদলের আহবায়ক আলহাজ্ব রাশেদুল রহমান, উপজেলা কৃষকদলের আহবায়ক ইমদাদুল হক, ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান ও সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম প্রমূখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭