ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে লাইভে এসে আত্মহত্যার ঘোষণা, রেললাইনে মিলল যুবকের লাশ


সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে প্রতিনিধি:    সীতাকুণ্ডে ফেসবুক লাইভে এসে এক যুবক আত্মহত্যার ঘোষণা, দেওয়ার কিছুক্ষণ পর রেললাইন থেকে উদ্ধার হয়েছে মিঠুন দাস, নামে এক যুবকের লাশ।মঙ্গলবার, রাত নয়টা দিকে সীতাকুণ্ড পৌর সদরের মৌলভিপাড়া এলাকার রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত মিঠুন দাশ রাজশাহী জেলার চারঘাট থানার, গ্রামের প্রেমানন্দ দাস ও শ্রীমতি দাসের পুত্র।মৃত্যুর আগে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, সবাই আমাকে ক্ষমা করে দেবেন। কখনো এ সিদ্ধান্ত হবে আমি ভাবিনি। এর আগে সিদ্ধান্ত নিলে এত বড় ক্ষতিটা হতো না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না।আমি একটি কোম্পানির চাকুরী করি সেই কোম্পানির তিন লাখ টাকার মতো হারাই ফেলছি কিন্তু সেইটা কেউ বিশ্বাসও করবে না।

এই মুখ নিয়া মা-বাবাকে কেমনে জানাবো। আমি চলে যাচ্ছি। আমি নিজের চোখে পরিবারটাকে শেষ হতে দেখতে পারিনা। সরকারের কাছে একটা আবেদন। আমার পরিবারটাকে, বাঁচাই রাখেন।মিঠুন দাস বলেন আরও বলেন না হলাম, ভালো স্বামী , না ভালো সন্তান। মা-বাবা আমাকে ক্ষমা করে দিও।জানি কোম্পানি আমার বিরুদ্ধে মামলা করবে। আমি থাকব না। আমার কাছে যারা টাকা পান তারা আমার পরিবারটারে চাপ দিয়েন না।এদিকে তার এই লাইভ চলাকালে অনেকেই তাকে আত্মহত্যার পথ থেকে ফিরে আসার জন্য অনুরোধ করেন। অনেকে তাকে টাকার ব্যবস্থা করার আশ্বাস দিলেও শেষ পযন্ত সীতাকুণ্ড পৌরসদরের মৌলভীপাড়া নামক স্থানে, একটি মালবাহী ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়লে ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়।সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশরাফ হোসেন বলেন, নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় জানতে পারি। পরে তার ফেসবুক লাইভে ঘটনার নেপথ্য কারণ জানা যায়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।