

সাভার ও ধামরাই প্রতিনিধি: ঢাকার সাভারে নিজের জমির ওপর দিয়ে প্রতিবেশির ড্রেনেজ লাইন করতে বাধা দেয়ায় জমির মালিককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এসময় মারধর করে তার সাথে থাকা গরু কেনার প্রায় ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা বলে দাবি ভুক্তভোগীর।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। এর আগে বুধবার দুপুরে সাভার সদর ইউনিয়নের কলমা দক্ষিন পাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।সাভার সদর ইউনিয়নে নিজের জমির ওপর দিয়ে প্রতিবেশির ড্রেনেজ লাইন করতে বাধা দেয়ায় জমির মালিককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার।ভুক্তভোগী স্বপন আলি জানান,পার্শ্ববর্তী জমির মালিক পিয়ার আলির ড্রেনেজ লাইন তার জমির ওপর দিয়ে নেয়ার কাজ করছিল। সাভার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের মেম্বার আরিফ হোসেনের তত্বাবধানে এই কাজ চলছিল। এসময় বাধা দিয়ে কাজ বন্ধ করে দিয়ে নিজের গোশত বিক্রির দোকানে ফিরে যান স্বপন আলি। কিছুক্ষন পর কয়েকজন সন্ত্রাসী এসে অতর্কিত তার ওপর হামলা চালায়। এসময় মারধর করে তার সাথে থাকা গরু কেনার প্রায় ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা বলে দাবি ভুক্তভোগীর।
এদিকে অভিযুক্ত আরিফ হোসেন জানান,স্বপন আলির জমির পাশের সরকারি জমির ওপর দিয়ে স্থানীয়দের জন্য ড্রেনেজ লাইনের কাজ করাচ্ছিলেন তিনি। স্বপন আলি সরকারি জমিকে নিজের জমি দাবি করে কাজে বাধা দেয় এবং গালাগালি করে। পরে তিনি ইউনিয়ন পরিষদে চলে যাওয়ার পর তার অনুসারিরা উত্তেজিত হয়ে বাগ-বিতন্ডার একপর্যায় স্বপন আলিকে মারধর করে।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, মারধরের ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭