ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

সাঘাটায় অবৈধ বালু উত্তোলন: প্রশাসনের অভিযানে ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা


সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:     সাঘাটা উপজেলায় যমুনা নদীর ডান তীর ঘেঁষে মুন্সিরহাট খোলা এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের বিশেষ অভিযানে ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার বিকালে টানা চার ঘণ্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন সাঘাটার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) গাজী মুইদুর রহমান।এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী জীবন রহমান সবুজকে ৫ লাখ টাকা নগদ অর্থ জরিমানা করা হয়। অভিযানে সেনাবাহিনীর ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা প্রত্যক্ষ সহযোগিতা প্রদান করেন।

এ সময় একটি বাল্কহেট, দুটি চার সিলিন্ডারের মেশিন, একটি স্যালো পাম্প মেশিন, দুইটি ট্রাক্টর (কাকড়া গাড়ি) এবং একটি ট্রলি জব্দ করা হয়।
অভিযান শেষে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) গাজী মুইদুর রহমান সাংবাদিকদের বলেন,“ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।জানা গেছে, জরিমানা করা ব্যবসায়ী জীবন রহমান সবুজ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাঘাটা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।