নিজস্ব প্রতিনিধি: শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন সখিপুর ইউনিয়নের ছৈয়াল কান্দির বাসিন্দা টিটু সরদারের মেয়ে তায়েবার নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে স্থানীয়দের সহয়তায় তার গলিত লাশ উদ্ধার করে সখিপুর থানা পুলিশ। এসময় তায়েবার গলায় কাপড়ের ফাঁস দেখা যায়। যার ফলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তায়েবাকে হত্যা পর সেপটিক ট্যাংকে লুকানোর চেষ্টা করা হয়েছিল।
ঘটে যাওয়া ঘটনায় ঐদিন রাতেই জিজ্ঞাসাবাদের জন্য তায়েবার আপন চাচা শাহান সরদারের স্ত্রী চাচি আায়েশা বেগম সহ তিনজনকে আটক করে সখিপুর থানার কর্মরত পুলিশ।উক্ত ঘটনার বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক বিভিন্ন গণমাধ্যমকে জানান, এখনও তায়েবা হত্যার তদন্ত চলছে। তবে জিজ্ঞাসা বাদে অপর দুজনের সম্পৃক্ততা না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে৷ কিন্তু আয়েশাকে সন্দেহজনকভাবে নিয়ে আসার পর তার বিরুদ্ধে সাক্ষী পাওয়া গেছে। তাই প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন করার স্বার্থে এখনও তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

