ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

‎মাধবপুরে সিএনজি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:    ‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আব্দুল করিম (৩৮) নামের এক সিএনজি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।‎নিহত আব্দুল করিম ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক ছিলেন। পাশাপাশি স্থানীয় বাজারে একটি হোটেলের ব্যবসাও পরিচালনা করতেন।
‎‎পরিবারের সদস্যরা জানান, সকালে ঘরের দরজা না খোলায় তারা করিমকে ডাকতে যান। একপর্যায়ে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।‎‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।