ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

মাদারীপুরে ইসলামী যুব আন্দোলনের সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত


সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:    মাদারীপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে সীরাতুননবী (সা.) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ট্রাক স্ট্যান্ড জেলা কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এস এম আজিজুল হক।

প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মাদ জামিল হোসাইন, এসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ রেজাউল করিম এবং মাওলানা মুহাম্মদ শাহজালাল সাদি।সেমিনারে সভাপতিত্ব করেন তালুকদার মুহাম্মদ দেলোয়ার হোসাইন, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার মুহাম্মদ সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।