

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী উপজেলায় প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। মহেশখালীতে শ্রী আদিনাথ মন্দিরেই একমাত্র স্বয়ং দুর্গা প্রতিমা পুজা ছাড়া অন্যান্য ৩৩টি ঘট পুজা উৎযাপন করা হয়। মহেশখালী উপজেলা পুজা উৎযাপন পরিষদের সার্বিক সহযোগিতায় উক্ত পুজা মান্ডপে সুন্দর ভাবে উদযাপিত হচ্ছে। মহেশখালী উপজেলার মোট ৩৪টি মান্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) মহা অষ্টমীর পালনের মধ্য দিয়ে ধর্মপ্রাণ সনাতনীরা খুবই আনন্দের সহিত শারদীয় দুর্গোৎসব পালন করেছে। আজ ১ই অক্টোবর (বুধবার) মহা নবমী।
উল্গলেখ্য গত ২৮ ই সেপ্টেম্বর থেকে উপজেলার ৮টি ইউনিয়নে ২৮টি এবং পৌরসভায় ৬টি মন্দিরে আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনা শুরু হয়। শান্তিপূর্ণ ভাবে যাতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়, তার জন্য উপজেলা পুজা উৎযাপন পরিষদ ও পৌর পুজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দরা প্রত্যেকটি পুজা মান্ডপে মান্ডপে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।প্রতিটি মন্দিরে পুলিশের পাশাপাশি রয়েছে আনসার সদস্য। অন্তর্বর্তী সরকারের সময় পূজা অনুষ্ঠিত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে নিউজ লিখা পর্যন্ত মহেশখালীতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তি লাল নন্দী বলেন, প্রশাসনের পাশাপাশি আমরাও মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক মোতায়ন করেছি। শারদীয় দুর্গাপূজা মান্ডপ গুলোতে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে নজর রাখা হচ্ছে। প্রতিবছরের ন্যায় এবারও প্রশাসনের সহযোগিতা অব্যাহত রয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, পূজা মন্ডপ গুলোতে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহন এবং আইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।উপজেলা পুজা উৎযাপন পরিষদের সম্পাদক রতন কান্তি দে (সা: কাউন্সিলর) এর তথ্য মতে, উপজেলার যে ৩৪ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে: পৌরসভায়-৬টি, মাতারবাড়ী-১টি, ধলঘাটা-১টি, কালারমারছড়ায়-২টি, হোয়ানক-১০টি, বড় মহেশখালী- ৬টি, ছোট মহেশখালী- ২ (১টি আদিনাথ মন্দিরে), শাপলাপুর-৬টি। তিনি বলেন, প্রত্যেকটি পুজা মান্ডপে সুন্দর ভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭