ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

বোদা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি:    পঞ্চগড় জেলার বোদা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বোদা মহিলা মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি সমগ্র বাঙালি জাতির সার্বজনীন উৎসব। এই উৎসবকে ঘিরে বোদা উপজেলায় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে। তারা আরো বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার”—এই মূলনীতিতে বিশ্বাস করে বিএনপি সব ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও করবে।সভায় বিভিন্ন বক্তা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে মন্দির প্রাঙ্গণ ও পূজা মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।প্রস্তুতি সভায় বোদা উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শেষে পূজামণ্ডপে সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ কমিটি গঠন করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।