ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের পদত্যাগ


সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:     বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ পদত্যাগপত্র জমা দিয়েছেন মেজবাউল হক। যা আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর করা হবে।

তবে, সরকারের পক্ষ থেকে মেজবাউল হককে জোরপূর্বক অপসরণের কথা জানিয়ে গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।জানা গেছে, রিজার্ভ চুরির ঘটনায় মেজবাউল হকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। তাকে পদত্যাগের জন্য চিঠি ইস্যু করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।