ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় মা-ছেলেকে কু’পিয়ে হ’ত্যা


সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:    বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও কলেজপড়ুয়া ছেলেকে কু-পিয়ে হ-ত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়ি থেকে মা-ছেলের র-ক্তা-ক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহতরা হলেন, কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ধারালো অ-স্ত্র দিয়ে মা-ছেলেকে কু-পি-য়ে হ-ত্যা করে পালিয়ে যায়।

সকালে স্বজনরা জানালা দিয়ে ঘরে ম-রদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে র-ক্তা-ক্ত ম-র-দেহ উদ্ধার করে।নিহতদের বাড়ি থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার দুর্বৃত্তরা লুট করেছে বলে স্বজনরা দাবি করেন।ঘটনাস্থলে পিবিআই ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, ‘হ-ত্যাকা-ণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেব। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।