ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

পি.আর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে কালকিনিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল


সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:    মাদারীপুরের কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা ও পৌর শাখার আয়োজনে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (PR) জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের আইনী ভিত্তি বাস্তবায়নের দাবীতে আজ ২৬ সেপ্টেম্বর’২৫, শুক্রবার, বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাদারীপুর-৩ আসনের হাতপাখার এমপি পদপ্রার্থী মাওলানা এস এম আজিজুল হক।এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মেহেদী হাসান সুমন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি পৌরসভা শাখার সভাপতি লুৎফর রহমান মুন্সী।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি নাইম ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইয়ামিন হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।মিছিলটি উপজেলার হাসপাতাল রোড থেকে শুরু হয়ে কলেজ রোড, উপজেলা চত্ত্বর, থানার মোড়, পুরান বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ইসলামী আন্দোলনের কর্মী–সমর্থকদের হাতে ছিল দলীয় প্রতীক হাতপাখা, দলীয় পতাকা, জাতীয় পতাকা ।মিছিল শেষে প্রধান অতিথি বলেন, দেশে শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় আনা সময়ের দাবি। তাঁরা জনগণকে হাতপাখায় ভোট দিয়ে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।