ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

দাড়িপাল্লায় ভোট দিয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত প্রার্থীর


সেপ্টেম্বর ১২, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি:    আসন্ন জাতীয় নির্বাচনে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের লৌহগাও ও কৈলাগ ইউনিয়নের পিউরি গ্রামে দিনব্যাপী গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।

গণসংযোগে তার সঙ্গে ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ, উপজেলা আমীর ডা. ইয়াকুত আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মোবারক উল্লাহ, কর্মপরিষদ সদস্য হাফেজ আবদুল কাদের, হিলচিয়া ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি সোহরাব হোসেন, বাজিতপুর পৌরসভার সেক্রেটারি জোবায়ের আহমেদ, ওয়ার্ড সভাপতি শিহাব উদ্দিন ও রিয়াদ আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে অধ্যাপক রমজান আলী বাজিতপুরের বালিগাও কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন,
“দেশ আজ সন্ত্রাস, দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার। জনগণের ভোটে দাড়িপাল্লাকে জয়যুক্ত করতে পারলে আমরা ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলব।”

দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে তিনি স্থানীয় এক গরিব ও অসহায় ড্রাইভার চান মিয়াকে একটি অটোরিকশা প্রদান করেন। এই উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, এ ধরনের গণসংযোগ ও মানবিক কার্যক্রম জামায়াতের সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।