টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পদ্মা নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে কথা বলায় শাহ কামাল নামের এক ব্যক্তি কে প্রান নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিজান খান ও মন্নান খান এর বিরুদ্ধে। ভুক্তভোগী শাহ কামাল বলেন, পদ্মায় ড্রেজার বসিয়ে মাটি কাটার ফলে দিঘিরপাড়, কামারখাড়া ও হাসাইল বানারী ইউনিয়নে ইতিমধ্যেই ভাঙন দেখা দিয়েছে। প্রায় প্রতি রাতেই মন্নান খান ও মিজান খান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় ও শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের মাঝামাঝি নদী পথে অবৈধ কাটার(মাটি খনন করার যন্ত্র) দিয়ে মাটি কেটে বিক্রি করছে।
প্রতিদিন ৩০ থেকে ৪০ টি বাল্কহেডে মাটি ভরে মুন্সীগঞ্জের বিভিন্ন জায়গায় ড্রেজার ব্যবসায়ীদের কাছে সেই মাটি বিক্রি করে থাকে মন্নান ও মিজান। যার ফলে নদীর গভীরতা বেড়ে গিয়ে ভাঙন দেখা দেয়। সরকার লক্ষ লক্ষ টাকার জিওব্যাগ ফেলেও ভাঙন রক্ষা থেকে রক্ষা করতে পারছে না এই ড্রেজার ব্যবসায়ীদের কারনে। আর এর প্রতিবাদ করাতে মিজান খান ও মন্নান খান আমাকে প্রান নাশের হুমকি দেন। আমি বিষয়টি টঙ্গীবাড়ী থানার ওসি মহোদয় কে জানিয়েছি এবং প্রমান সরুপ কল রেকর্ড দিয়েছি।এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

