

কাজিপুর উপজেলা প্রতিনিধি: চলমান মামলার নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও গায়ের জোরে জমি দখলের চেষ্টা চলছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্রামে।২০ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে ভানুডাঙ্গা মৌজায়। সরেজমিনে গিয়ে ভুক্তভোগী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আরএস খতিয়ান নম্বর ১৫৮৭ ও আরএস দাগ নম্বর ২৫৬৮ এর মোট ৪০ শতাংশ জমির মধ্যে প্রায় সাড়ে পাঁচ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন তাহের আলী গংরা। জমিটি তারা কবলামূল্যে ক্রয় করে পারিবারিকভাবে বণ্টনের ভিত্তিতে দখলে রেখেছেন এবং পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন।
যদিও জমিটি এখনো রেকর্ডভুক্ত হয়নি, তবে তাহের আলী গং সম্প্রতি জমিটি নিজেদের নামে রেকর্ড করার দাবিতে সিরাজগঞ্জের বিজ্ঞ সহকারী জজ আদালতে মামলা করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।ভুক্তভোগীদের অভিযোগ, মামলা চলমান থাকা অবস্থায় প্রতিবেশী রুস্তম আলীর ছেলে সানোয়ার হোসেন গংরা ২০ সেপ্টেম্বর আদালতের নির্দেশ উপেক্ষা করে ওই জমিতে মাপজোখ করে সীমানা নির্ধারণের চেষ্টা করে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ জানান, বিষয়টি তিনি সরেজমিনে দেখে আদালতের আদেশ লঙ্ঘন হচ্ছে বলে মন্তব্য করেন এবং প্রতিপক্ষকে অনধিকার প্রবেশ না করতে নিষেধ করেন।তাহের আলী গংদের দাবি, সানোয়ার গংরা জমি দখলের লক্ষ্যে নানা ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭