

রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামী শুক্রবার বিকেলে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে প্রধান অতিথি রংপুর-১ আসনের মনোনীত প্রার্থী ও মহানগর জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা জরুরি।বক্তারা আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাজনৈতিক সমতা নিশ্চিত করতে হবে।
অতীতের অন্যায় ও অপরাধের বিচার না হলে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ভোটাধিকার রক্ষা করতে না পারলে রাষ্ট্রীয় ব্যবস্থা সংকটে পড়বে।সমাবেশ শেষে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দেন। তারা পাঁচ দফা দাবি উপস্থাপন করেন, যার মধ্যে রয়েছে: জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, রাজনৈতিক সমতা নিশ্চিতকরণ, অতীতের অন্যায় ও অপরাধের বিচার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্টা করা।
বক্তারা হুঁশিয়ারি দেন, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে জামায়াতে ইসলামী রাজপথে থাকবে।সেই সাথে ফ্যাসিস্টের দোসর হিসেবে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়েও বক্তারা জোর দেন। সমাবেশে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭