ঝিনাইদহ প্রতিনিধি: বুধবার (২৪ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে বিজ্ঞ বিচারক আবজাল হোসেন কোটচাঁদপুর উপজেলার ৪নং বলুহর ইউনিয়ন পরিষদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের চেয়ারম্যান নজরুল ইসলাম সহ তার পরিবারের ৬ সদস্যকে একটি মামলায়।দোষী সাব্যস্ত করে প্রত্যেক আসমীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অথবা প্রত্যেককে ১০০০টাকা জরিমানার আদেশ প্রদান করেন।বাদী পক্ষের বিজ্ঞ আইনজীবী এ্যাড আশরাফুল আলম মালিতা জানান গত ২৬/৩/২৪ তারিখে সামাজিক বিরোধ জনিত কারণে চেয়ারম্যান নজরুল ইসলামের নির্দেশে আসামীরা বেআইনী জনতা বদ্ধ হয়ে বাদী কোটচাঁদপুর থানার হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর গ্রামের বাবলু রহমানের স্ত্রী তাসলিমা খাতুনকে এলোপাতাড়ি মারধর করে।
এই সময় আসামীরা প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করতে না পেরে তাছলিমা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। মামলা নং কোট সি,আর ৯২/২৪..দীর্ঘ বিচারীক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামীগনের উপস্থিতিতে আজ এই রায় দেন। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী এ্যাড আশরাফুল আলম মালিতা আরো জানান যদিও বিজ্ঞ আদালত আসামীরা একই পরিবারের সদস্য হওয়ায় বিষেশ বিবেচনায় সাজা তুলনামূলক কম দিয়েছেন কিন্তু অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেনো আইনের উর্ধে নয় এই সত্যটি প্রতিষ্ঠিত হয়েছে ।চেয়ারম্যান নজরুল ইসলাম হাড়ভাঙা বিদ্যাধর পুর গ্রামের মৃত লাল চাঁদ মিয়ার পুত্র এবং অপর আসামীরা চেয়ারম্যান নজরুল ইসলামের ভাইসহ পরিবারের সদস্য।

