ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন সোহেল


সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।লিখিত বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতা-কর্মীরা নানা দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছেন। মামলা, হামলা ও কারাবরণ সত্ত্বেও তারা আন্দোলনের মাঠে দৃঢ়ভাবে অবস্থান করছেন। দলের এই ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন ও মর্যাদা রক্ষার স্বার্থেই তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে সাংগঠনিকভাবে জেলা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন, উপজেলা, পৌরসভা এবং ওয়ার্ড পর্যায়ে নিয়মিত কাউন্সিল অধিবেশন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের অগ্রাধিকার দিয়ে নতুন নেতৃত্ব তৈরিরও উদ্যোগ নেবেন।জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপিকে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে সোহেল বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের আস্থা অর্জন করবে এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করবে।

তিনি আরও বলেন, “আমি চাই কিশোরগঞ্জ জেলা বিএনপিকে একটি মডেল জেলা কমিটিতে রূপান্তরিত করতে। এজন্য সবার সহযোগিতা চাই।”আগামী ২০ সেপ্টেম্বর জেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই কাউন্সিলে ফুটবল প্রতীকে সাধারণ সম্পাদক পদে লড়বেন খালেদ সাইফুল্লাহ সোহেল। দলের গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে এবং ‘এক নেতা, এক পদ’ নীতি মেনে তিনি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।