ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

কাজিপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক শিশুর মৃত্যু, একই পরিবারের তিনজন আহত


সেপ্টেম্বর ৬, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কাজিপুর উপজেলা প্রতিনিধি:    সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাবা, মা ও আরেক শিশু কন্যা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ছালাভরা বাজারের পশ্চিমে শ্যামপুর কারিগরি স্কুলের নিকটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার শেরপুর থানার শুবলি ইউনিয়নের শালফা গ্রামের মোঃ শরিফুল ইসলাম (৪৪) তার স্ত্রী ও সন্তানদের নিয়ে মেঘাই খেয়াঘাট বেড়াতে এসেছিলেন। বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলটি একটি দশ চাকার বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই তার ছেলে তাসকিন আহমেদ (৮) নিহত হয়। স্ত্রী মোছাঃ মুন্নী খাতুন (২৫) মারাত্মকভাবে আহত হয়ে এক পা হারান। মেয়ে তহামিনা (৫) আহত হয় এবং শরিফুল ইসলামও গুরুতর জখম হন।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কাজিপুর থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান জানান, ঘাতক ট্রাকের চালকের সহযোগীকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় তদন্ত ব্যবস্থা নেওয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।