কাজিপুর উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ছালাভরা বাজারের পশ্চিমে শ্যামপুর কারিগরি স্কুলের নিকটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি দশ চাকার বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী একই পরিবারের দুইজন মারা যান। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

