ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

কাজিপুরে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে শিক্ষক ওরিয়েন্টেশন সভা


সেপ্টেম্বর ১১, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কাজিপুর উপজেলা প্রতিনিধি:    সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে আসন্ন টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন–২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকদের নিয়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নাটুয়ারপাড়া অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রাসেল আহমেদ।

সভায় তিনি জানান, আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে সারাদেশে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হবে। এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে একটি করে টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) টিকা প্রদান করা হবে। টিকা গ্রহণের জন্য প্রত্যেক শিশুর ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

নির্ধারিত দিনে টিকা গ্রহণের সময় টিকা কার্ড সঙ্গে আনতে হবে। সভায় প্রোজেক্টরের মাধ্যমে টিকা নিবন্ধন প্রক্রিয়া, টিকা কার্ড ডাউনলোড ও মোবাইল নম্বর পরিবর্তনের নিয়ম ব্যবহারিকভাবে দেখানো হয়। শিক্ষকরা চরাঞ্চলে এমন কার্যকরী সভা আয়োজন করায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ধন্যবাদ জানান এবং নিজেদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা নিবন্ধন সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে ডা. মোঃ রাসেল আহমেদ চরাঞ্চলের বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং সেখানকার স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।