লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাজিরহাট উপকূল সরকারি কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে হাজিরহাট উপকূল সরকারী কলেজ মিলনায়তনে উক্ত ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কমলনগর উপজেলা সভাপতি মোঃ শাকিব আল হাসান এবং সঞ্চালনা করেন হাজিরহাট উপকূল সরকারি কলেজ শাখা সভাপতি মুজাহিদ-রাকিব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা সভাপতি আব্দুর রহমান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলনগর উপজেলা আমীর জনাব আবুল খায়ের, উপকূল সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যাক্ষ জামাল উদ্দীন তালুকদার, ছাত্রশিবির জেলা অফিস সম্পাদক ফারভেজ হোসাইন এবং জেলা কলেজ সম্পাদক আব্দুল মোতালেব প্রমুখ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন—শিক্ষার্থীদের লক্ষ্য শুধু উচ্চশিক্ষা অর্জন নয়, বরং জীবন গঠনের সঠিক রূপরেখা নির্ধারণ করা। ক্যারিয়ারে সফলতার পাশাপাশি আদর্শ, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমেই প্রকৃত শিক্ষার্থী হিসেবে গড়ে ওঠা সম্ভব।অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীরা প্রাণবন্ত পরিবেশে অংশগ্রহণ করে এবং ভবিষ্যৎ জীবন গঠনে দিকনির্দেশনা গ্রহণ করে।

